ভালুকায় হাতেম খানের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
মোঃ আক্কাছ আলী,ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি- ভালুকা পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে বিশিষ্ট সমাজ সেবক ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম আলী খান নিজ উদ্যোগে বৃহস্পতিবার কয়েক হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী আতপ চাল, সেমাই, চিনি ও সাবান বিতরণ করেছেন।
হাজী হাতেম আলী খান জানান তিনি ২০০৯ সাল হতে অসহায় মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। প্রতিবছরের ন্যায় এবারও তিনি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পৌর সভার ৯ টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ৬ হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ভালুকা পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কমিশনার তাজুল ইসলাম,বিএনপি নেতা হাজী এমদাদুল হক, ফজলুর রহমান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।












































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































